জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ২৪-১১-২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Jul ২৯, ২০২৬

কুড়িগ্রামে একই কক্ষে নারী-যুবক আটক, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

কুড়িগ্রামে একই কক্ষে নারী-যুবক আটক, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
কুড়িগ্রামে একই কক্ষে নারী-যুবক আটক, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামে একই কক্ষে নারী-যুবক আটক, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে এক প্রবাসীর স্ত্রী ও এক যুবককে একই কক্ষে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (রাত) আনুমানিক ১২টার দিকে কাঠালবাড়ী গ্রামের প্রবাসী লাল মিয়ার স্ত্রী, এক সন্তানের জননী সুমি খাতুনকে শৌলমারী ইউনিয়নের বাসিন্দা সোলাইমানের ছেলে মিঠু মিয়ার সঙ্গে একটি কক্ষে দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে তাদের আটকের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট নারী, যুবক কিংবা তাদের পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এছাড়া স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ, সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য এবং আইনগত অগ্রগতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে বিস্তারিত তুলে ধরা হবে।